News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘অমৃত কালে’ রাজ্যের অগ্রগতি দেশের উন্নয়নকে শক্তি প্রদান করবে : প্রধানমন্ত্রী
Image

‘অমৃত কালে’ রাজ্যের অগ্রগতি দেশের উন্নয়নকে শক্তি প্রদান করবে : প্রধানমন্ত্রী

নাগপুর, ১১ ডিসেম্বর (হি.স.): ‘অমৃত কালে’ রাজ্যের অগ্রগতি দেশের উন্নয়নকে শক্তি প্রদান করবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মহারাষ্ট্রের নাগপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশকে উৎসর্গ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আজ উদ্বোধন হওয়া প্রকল্পগুলি মহারাষ্ট্রের উন্নয়নকে তরান্বিত করবে। এই প্রকল্পগুলি রাজ্যের পরিকাঠামোর একটি সামগ্রিক দৃষ্টি প্রদান করে। মহারাষ্ট্র এবং কেন্দ্রে ডাবল ইঞ্জিনের সরকার কত দ্রুত কাজ করছে এটাই তার প্রমাণ।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, এই প্রথমবারের মত দেশে একটি সরকার আছে, সে সরকার পরিকাঠামো প্রকল্পে মানবিক ছোঁয়া দিয়েছে। সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিকাঠামো উন্নয়নই সরকারের লক্ষ্য।” মোদী বলেছেন, “আমি আপনাদের শর্টকাট রাজনীতির বিরুদ্ধে সতর্ক করতে চাই। শর্টকাট নেওয়া রাজনৈতিক নেতারা দেশের সবচেয়ে বড় শত্রু। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা লাভের লক্ষ্য রাখে তাঁরা সরকার করতে পারে না। আমি তাঁদের উন্নয়নের গুরুত্ব বোঝার আহ্বান জানাই।” প্রধানমন্ত্রীর কথায়, “স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। ভারত চতুর্থ শিল্প বিপ্লব উপেক্ষা করতে পারে না, সুযোগ আর আসবে না।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top