News Flash

  • Home
  • দেশ
  • হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু
Image

হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু

শিমলা, ১০ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু। হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নামে সবুজ সংকেত দিয়েছে কংগ্রেসের হাইকমান্ড। তবে আনুষ্ঠানিকভাবে এখনও তাঁর নাম ঘোষণা করেনি দল । মুখ্যমন্ত্রীর দাবি থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং সরে দাঁড়ানোয় হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখুর পথ পরিষ্কার হয়ে যায় ।

কংগ্রেসের সূত্রের খবর শনিবার সন্ধ্যায় শিমলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। তারপর রবিবার শপথগ্রহণ করতে পারেন নয়া মুখ্যমন্ত্রী। যে দৌড়ে প্রায় জিতেই গিয়েছেন সুখবিন্দর। শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাকি নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

যদিও সেই বিষয়টি নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন সুখবিন্দর। নাদৌনের কংগ্রেস বিধায়ক বলেছেন, ‘হাইকমান্ডদের এরকম কোনও সিদ্ধান্তের বিষয়ে আমি কিছু জানি না। আমি কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে যাচ্ছি। যা বিকেল ৫ টা থেকে হবে।’ হিন্দুস্তান টাইমসের প্ররিতবেদন অনুযায়ী, কংগ্রেসের অন্দরের খবর যে পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নাম ঘোষণা করা হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top