News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় নির্বাচনী প্রচার ও পরিচালন কমিটি গঠন করল বিজেপি
Image

ত্রিপুরায় নির্বাচনী প্রচার ও পরিচালন কমিটি গঠন করল বিজেপি

আগরতলা, ১০ ডিসেম্বর (হি. স.) : আড়াই মাসের অধিক সময় বাকি থাকতেই ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে ঝাপিয়ে পড়েছে বিজেপি। সেই লক্ষ্যে নির্বাচনী প্রচার এবং পরিচালনা কমিটির ঘোষণা দিয়েছে পদ্ম শিবির। নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান হয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা এবং পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন উপ-কমিটির গঠনও করে ফেলেছে বিজেপি। স্বাভাবিকভাবেই আজকের এই পদক্ষেপে ত্রিপুরায় নির্বাচনী ময়দানে শাসক শিবির কিছুটা এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে।

ত্রিপুরায় ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ২৫ বছরের বাম দুর্গ তছনছ করে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল বিজেপি। শাসকের মসনদ দখলের মধ্য দিয়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে পথ চলা শুরু করেছিল পদ্ম শিবির। তবে, গত সাড়ে চার বছরের অধিক সময়ে মানুষের প্রত্যাশা পূরণে কতটা সক্ষম হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার তার পরিণাম কিছুদিনের মধ্যেই মিলবে। তাই, সময় থাকতেই লড়াইয়ের ময়দানে ঝাপিয়ে পড়া উচিত বলে মনে করেছে বিজেপি।

বিজেপির নির্বাচনী প্রচার কমিটিতে রয়েছেন চেয়ারম্যান পদে মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, প্রদেশ সভাপতি রায়ব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রেবতী ত্রিপুরা, শ্রম মন্ত্রী ভগবান দাস, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং কারা মন্ত্রী রামপ্রসাদ পাল।

এদিকে বিজেপির নির্বাচন পরিচালন কমিটিতে রয়েছেন চেয়ারম্যান পদে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আহবায়ক পদে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। এছাড়া সহ-আহবায়কের দায়িত্বে রয়েছেন মন্ত্রী রামপদ জমাতিয়া, প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, সাধারণ সম্পাদক কিশোর বর্মণ, অমিত রক্ষিত এবং বিধায়ক সুধাংশু দাস।

এদিন বিজেপি ২৮টি উপ কমিটিও গঠন করেছে। ওই কমিটিগুলিতে শীর্ষ স্তরের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top