News Flash

  • Home
  • দিনের খবর
  • আরামবাগে চাষ করার সময় ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু চাষির
Image

আরামবাগে চাষ করার সময় ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু চাষির

আরামবাগ, ৯ ডিসেম্বর (হি. স.) : অন্যের জমিতে ট্রাক্টর চাষ করার সময় ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু হল ওই ভাগচাষির। এমনকি ট্রাক্টরের আঘাতে তাঁর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের কুমুড়শা গ্রাম পঞ্চায়েতের বাদলা গ্রামের মাঠে। মৃত ওই ভাগচাষীর নাম রাখাল হাঁসদা (২৭) বাড়ি গোঘাটের কুমুড়শা পঞ্চায়েতের বাদলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে রাখাল হাঁসদা একজন ভাগ চাষী। অন্যের কাছ থেকে ট্রাক্টর এনে জমিতে আলু চাষের জন্য কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ট্রাক্টর থেকে ছিটকে পরে রাখাল ট্রাক্টরের পিছনে চাকায় পিষ্ট হন ও রোটারের ফালে আটকে যান। যার জেরে কুচি কুচি হয়ে হয়ে যায় তাঁর দেহ। স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। রাখালকে হারিয়ে বাকরুদ্ধ তাঁর পরিবারের লোকেরাও। রোজই ট্রাক্টর চালিয়ে জমি চষার কাজ করেন ওই ভাগচাষি। কিন্তু হঠাৎ সেই ট্রাক্টর দুর্ঘটনায় রাখালের প্রাণ যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের লোকেরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top