News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  মোবাইল ভেটেরিনারি ইউনিট প্রকল্প চলতি মাসেই চালু হচ্ছে রাজ্যে
Image

 মোবাইল ভেটেরিনারি ইউনিট প্রকল্প চলতি মাসেই চালু হচ্ছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ রাজ্যে মোবাইল ভেটেরিনারি ইউনিট প্রকল্প চলতি মাসেই চালু হচ্ছে৷ এই প্রকল্পে প্রাণী স্বাস্থ্য সুুরক্ষায় মোট ১৩টি ভেটেরিনারি অ্যাম্বলেন্স প্রদান করা হবে৷ আগামী ১৫ ডিসেম্বেরের মধ্যে প্রথম পর্যায়ে ৫টি ভেটেরিনারি অ্যাম্বলেন্স এবং দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বেরের শেষ দিকে বাকি আরও ৮টি ভেটেরিনারি অ্যাম্বলেন্স রাজ্যে এসে পৌছাবে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, প্রাণী সুুরক্ষা এবং প্রাণী রোগ সংক্রমনের সমস্যা সমাধানের জন্য রাজ্যে এই মোবাইল ভেটেরিনারি ইউনিট প্রকল্পটি চালু করা হচ্ছে৷ মোবাইল ভেটেরিনারি ইউনিট প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমস্ত ধরণের আধুনিক প্রাণী চিকিৎসা ব্যবস্থা প্রাণী পালকদের কাছে পৌঁছে দেওয়া৷ ভেটেরিনারি অ্যাম্বলেন্সে একজন প্রাণী চিকিৎসক, একজন প্রাণী চিকিৎসা সহায়ক, একজন চালক থাকবেন৷ পাশাপাশি এই ভেটেরিনারি অ্যাম্বলেন্সে ল্যাব টেস্টের সুুবিধাও থাকবে বলে প্রধান সচিব জানিয়েছেন৷
সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে প্রধান সচিব জানান, নর্থ ইষ্টার্ণ কাউন্সিলের আর্থিক সহায়তায় রাজ্যে রূপায়িত প্রকল্পে ধলাই জেলার সালেমা ব্লকের অধীনে ১০০ জন নির্বাচিত সুুবিধাভোগীকে উন্নতমানের শূকর ছানা এবং শূকরের খাদ্য সরবরাহ করা হচ্ছে৷ এই প্রকল্পে প্রত্যেক সুুবিধাভোগীকে একদিনের প্রশিক্ষণ সহ ব্যবস্থাপনাগত খরচ ও ৩টি করে শূকর ছাঁনা (২টি ’ এবং ১টি পুরুষ) এবং ৩০৬ কেজি শূকরের খাদ্য ও ঔষধপত্র দেওয়া হবে৷ এই প্রকল্পে প্রত্যেক সুুবিধাভোগীদের জন্য ৩৩ হাজার টাকা ধার্য্য করা হয়েছে৷ এই প্রকল্পে ধলাই জেলার নালিছড়ায় একটি কসাইখানাও স্থাপন করা হয়েছে৷
 সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব আরও জানান, টিপিএসসি-এর মাধ্যমে ৬৭টি ভেটেরিনারি অফিসার পদে নিয়োগ করা হবে৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পে শুরু থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত রাজ্যে  ৮২,৬৭৮টি গাভি/দামড়িকে ক’ত্রিম প্রজননের জন্য ১,৪৬,২৫৪ টি ডোজ হিমায়িত লিঙ্গ নির্ধারিত বীর্য ব্যবহৃত হয়েছে৷ এই প্রকল্পে শুরু থেকে ৩০ সেপ্ঢেম্বর ২০২২ পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ৬৩২ টি ’ বাছুর জন্ম নিয়েছে৷ প্রধান সচিব জানান, ভেটেরিনারি কাউন্সিল অব ইণ্ডিয়ার প্রেসিডেন্ট সম্পতি রাজ্য সফরে এসে রাজ্যে রূপায়িত বিভিন্ন কর্মসূচিসমূহ প্রত্যক্ষ করে তার ভূয়সী প্রশংসার করেন৷ সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে যুগ্ম অধিকর্তা ডা. অমিতাভ দাসগুপ্ত এবং উপ অধিকর্তা ডা. ম’ণাল দত্ত উপস্থিত ছিলেন৷

Releated Posts

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top