News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়ীরা আমাদের সঙ্গেই থাকবে ও আমরাই হিমাচলে সরকার গঠন করব : প্রতিভা সিং
Image

জয়ীরা আমাদের সঙ্গেই থাকবে ও আমরাই হিমাচলে সরকার গঠন করব : প্রতিভা সিং

শিমলা, ৮ ডিসেম্বর (হি.স.): আশঙ্কার কথা উড়িয়ে দিলেন হিমাচল প্রদেশের প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা বীরভদ্র সিং। তিনি বলেছেন, “যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমরাই সরকার গঠন করব।”

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিভা সিং বলেছেন, জনাদেশ আমাদের পক্ষে। ভয় পাওয়ার দরকার নেই। আমরা চণ্ডীগড় অথবা রাজ্যের কোথাও (আমাদের বিধায়কদের) সঙ্গে দেখা করতে পারি। যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমরাই সরকার গঠন করব।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, মোদীজি বহুবার হিমাচল প্রদেশে এসেছিলেন, কিন্তু তিনি কোনও ছাপ ফেলতে পারেননি। বিজেপি জানত যে তাঁরা হিমাচল প্রদেশে হারবে এবং সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী বারবার রাজ্য সফর করেছেন।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top