News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশ উপ-নির্বাচন:মইনপুরী লোকসভা ও রামপুর বিধানসভা আসনে এগিয়ে সপা, খাতৌলিতে আরএলডি প্রার্থী
Image

উত্তরপ্রদেশ উপ-নির্বাচন:মইনপুরী লোকসভা ও রামপুর বিধানসভা আসনে এগিয়ে সপা, খাতৌলিতে আরএলডি প্রার্থী

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল প্রদেশের পাশাপাশি ৫টি রাজ্যে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগণনা। উত্তর প্রদেশের মইনপুরী লোকসভা আসনে চলছে উপ-নির্বাচনের গণনা। পাশাপাশি উত্তর প্রদেশের রামপুর ও খাতাউলি, ওডিশার পাদমপুর, রাজস্থানের সর্দারশহর, বিহারের কুরহানি ও ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভার আসনের উপনির্বাচনের গণনাও চলছে। গত ৫ডিসেম্বর এই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়েছে।এদিন বেলা সাড়ে ১১টায় প্রাপ্ত খবর অনুসারে, মইনপুরী লোকসভা আসনে সপা প্রার্থী ডিম্পল যাদব ৭১,৫৩৪ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রঘুরাজ সিং শাক্যের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন।

রামপুর উপনির্বাচনের ফলাফল:নির্বাচন কমিশনের খবর অনুসারে, রামপুরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী আকাশ সাক্সেনার বিরুদ্ধে সমাজবাদী পার্টি (সপা) প্রার্থী মহম্মদ অসীম রাজা ৫,১১৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন৷

খাতৌলিতে আরএলডির মদন ভাইয়া ৪,৮৮৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top