News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পার্লামেন্টকে ব্যবহার করে দেশ ও স্বাধীনতাকে দুর্বল করা হচ্ছে ঃ জীতেন্দ্র চৌধুরী৷
Image

পার্লামেন্টকে ব্যবহার করে দেশ ও স্বাধীনতাকে দুর্বল করা হচ্ছে ঃ জীতেন্দ্র চৌধুরী৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷  বুধবার আগরতলা প্রেস ক্লাবে স্বাধীনতার ৭৫ বছর  পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে স্বাধীনতার সংগ্রামে ত্রিপুরার বীর সেনানিদের শ্রদ্ধা ও স্মরণ  শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে ত্রিপুরার জনগণের অংশগ্রহণ আজও নানাভাবে সমাদৃত৷ ত্রিপুরা থেকে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের স্মরণে বুধবার আগরতলা প্রেস ক্লাবে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনা চক্রে বিশিষ্টদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷ এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ এদিন আলোচনা চক্রে অংশ নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন দেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে তিনটি ধারায়৷ যে তিনটি ধারায় দেশের স্বাধীনতার সংগ্রাম হয়েছিল সেই ধারায় অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রী চৌধুরী৷ সময় উপযোগী এই আলোচনা চক্রে অংশগ্রহণ করে তিনি বলেন দেশ আজ আবারও আক্রান্ত৷ বর্তমান সরকারের আমলে দেশকে সাম্রাজ্যবাদের কাছে একচেটিয়া পুঁজিপতির কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে৷ দেশের পার্লামেন্টকে ব্যবহার করে দেশ ও স্বাধীনতাকে দুর্বল করা হচ্ছে৷ সে কারণেই আবার প্রয়োজন সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস৷ সমস্ত ধর্মনিরপেক্ষ জাতীয় আঞ্চলিক দলগুলিকে একত্রিত হয়ে দেশকে রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে বলে তিনি অভিমত ব্যাখ্যা করেন৷ এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট গঠনের দিকেই বিশেষ গুরুত্ব আরোপ করেন৷

Releated Posts

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top