News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত সফরে আসছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র
Image

ভারত সফরে আসছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : ভারত সফরে আসছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ব্যবসায়িক কাজে চলতি ডিসেম্বরে মাসে তাঁর ভারতে আসার কথা রয়েছে।

মুম্বইয়ের রিয়েল এস্টেট সংস্থা ট্রিবেকা ডেভেলপারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা করছে ট্রাম্প পুত্রের সংস্থা। ভারত সফরে এসে সেই সংস্থার বাণিজ্যিক সম্প্রসারণের জন্য বিশেষ ঘোষণা করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। নিজেদের ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল প্রকল্পগুলি তৈরি করতে লোধা গ্রুপ-সহ স্থানীয় ডেভলপারদের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প পুত্রের সংস্থাটি। এখনও পর্যন্ত, চারটি বিলাসবহুল আবাসন প্রকল্প ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। যার মধ্যে পুনের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।

ডোনাল ট্রাম্প জুনিয়রের ভারত সফর নিয়ে ট্রাইবেকা ডেভেলপারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রাইবেকা ডেভেলপারদের ১০ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই মাসে ভারতে আসবেন বলে আশা করা হচ্ছে।’ ডোনাল ট্রাম্প জুনিয়র এবং ট্রিবেকা ডেভেলপারস-এর প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা যৌথভাবে ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top