News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্য্যালয়ে আম্বেদকরের তিরোধান দিবস পালিত
Image

যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্য্যালয়ে আম্বেদকরের তিরোধান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে প্রদেশ বিজেপি কার্যালয়ে পালন করা হয় ভারতরত্ন ডঃ বি আর আম্বেদ করের ৬৭ তম তিরোধান দিবস৷ প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা৷  উপস্থিত সকলে এইদিন ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক সাক্ষাৎকারে জানান ভারতবর্ষের সংবিধানের প্রনেতা ছিলেন ডঃ বি আর আম্বেদকর৷ ১৯৫৬ সালে ৬ ডিসেম্বর প্রয়াত হন ডঃ বি আর আম্বেদকর৷ তিনি অর্থনীতি বিদের পাশাপাশি রাজনীতিবিদ ছিলেন৷ ভারতবর্ষের সংবিধানের ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি৷ ডঃ বি আর আম্বেদকর দলিতদের জন্য যে সকল কাজ করে গেছেন সেই বিষয়ে সকলে জানতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠান শেষে বিজেপির তপশিলি জাতি মোর্চার উদ্যোগে রাজধানীতে এক পদযাত্রা সংগঠিত করা হয়৷ প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়৷ এইদিনের এই পদযাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷

Releated Posts

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top