News Flash

  • Home
  • দেশ
  • ৯ ডিসেম্বর যন্তর মন্তরে জড়ো হবে কৃষকরা: কংগ্রেস
Image

৯ ডিসেম্বর যন্তর মন্তরে জড়ো হবে কৃষকরা: কংগ্রেস

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকার কৃষকদের সমস্যা নিয়ে সচেতন নয় বলে অভিযোগ কংগ্রেসের। ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) নিয়ে সরকার এখনও কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি। যার কারণে সারাদেশে কৃষকরা আগামী ৯ ডিসেম্বর অল ইন্ডিয়া কিষান কংগ্রেসের নেতৃত্বে কৃষকরা যন্তর মন্তরে বিক্ষোভ করবে।

মঙ্গলবার কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া কিষান কংগ্রেসের সভাপতি সুখপাল সিং খায়রা বলেন, ৯ ডিসেম্বর কৃষকরা কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরোধিতা করতে যন্তর মন্তরে জড়ো হবে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও প্রতিবাদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
খায়রা বলেন, বর্তমানে কৃষক, শ্রমিক, যুবক সবাই চিন্তিত। গত আট বছরে কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে কোনো কাজ করেনি। কেন্দ্রীয় সরকার গত বছর কৃষক আন্দোলনকে দমন করার সম্ভাব্য সব উপায়ের চেষ্টা করেছিল। কৃষক আন্দোলনের সময় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি ভুলে গেছে কেন্দ্রীয় সরকার।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top