News Flash

  • Home
  • বিদেশ
  • উত্তর আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বিস্ফোরণে মৃত ৭, আহত কমপক্ষে ৬ জন
Image

উত্তর আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বিস্ফোরণে মৃত ৭, আহত কমপক্ষে ৬ জন

কাবুল, ৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর আফগানিস্তানে বাল্খ প্রদেশে যাত্রীবাহী বাসে বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৭ জন। তেল শ্রমিকদের নিয়ে যাওয়া একটি বাসে বিস্ফোরণে জখম হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার সকালে প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরীফে এই বিস্ফোরণ হয়। পুলিশের মুখপাত্র মহম্মদ আসিফ ওয়াজেরি বলেছেন, সকাল সাতটা নাগাদ এই বিস্ফোরণ হয়। হাইরাতন তেলের কর্মচারীরা ছিলেন ওই বাসে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ওয়াজেরি বলেন, পুলিশ তদন্ত করছে এবং অপরাধীকে খুঁজছে। বাল্খ প্রদেশ হল আফগানিস্তানের প্রধান প্রদেশগুলির মধ্যে একটি, উজবেকিস্তানের সীমান্তের কাছে হাইরাতান শহরে, যার মধ্য এশিয়ার সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ রয়েছে। কোনও সন্ত্রাসী সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top