News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফির প্রস্তুতি ম্যাচে শ্রীদাম, অর্কপ্রভের নজর কাড়া ব্যাটিং
Image

রঞ্জি ট্রফির প্রস্তুতি ম্যাচে শ্রীদাম, অর্কপ্রভের নজর কাড়া ব্যাটিং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। প্রস্তুতি ম্যাচ ঘিরে যথেষ্ট উন্মাদনা। বিশেষ করে দলের সম্ভাব্য ক্রিকেটাররা নিজেদের সেরাটা মেলে ধরার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত টিসিএ-র নব গঠিত সিলেকশন কমিটির সদস্যবৃন্দ। লক্ষ্য একটাই, জাতীয় পর্যায়ের ক্রিকেট আঙ্গিনায় ঘরোয়া আসরের বৃহত্তম টুর্নামেন্ট রঞ্জি ট্রফির জন্য রাজ্য দল গঠন। তিনদিনের প্রস্তুতি ম্যাচ চলছে এমবিবি স্টেডিয়ামে। উল্লেখ্য এবারের রঞ্জি আসরে ত্রিপুরার প্রথম খেলা হবে এখানকার এমবিবি স্টেডিয়ামেই। গুজরাটের সঙ্গে খেলা। ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আসর। তিন দিবসীয় প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনে আজ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছে টিম বি-র ক্রিকেটার তথা শ্রীদাম, অর্কপ্রভ, রিমন-রা। যথাযথ ফর্মে রয়েছে রজত দেও। বোলিং লাইন আপে নজর কেড়েছে অজয়, সঞ্জয়-রা। মনিশংকরের অলরাউন্ড পারফরম্যান্সও চোখে পড়ার মতো। রবিবারে টিম এ-র গড়া ৩০১ রানের ইনিংসের জবাবে আজ, সোমবার টিম বি দিনভর ৭৫ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে শ্রীদাম পালের শতরান এবং অর্কপ্রভ সিনহার ৮১ রান উল্লেখযোগ্য। রিমন সাহা অর্ধশতক রান পেয়েছে ৭৮ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। শ্রীদাম ১০৮ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৮ রান পেয়েছে। রীমনের ৫০ রানের পেছনে রয়েছে ৭৮টি বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মার । বোলিংয়ে অজয় সরকার  তিনটি উইকেট পেয়েছে। সঞ্জয় মজুমদার পেয়েছে দুটি উইকেট। দেবপ্রসাদ সিনহা পেয়েছে একটি উইকেট। ১০ জন বোলারের হাতেই বল দিয়ে পারফরম্যান্স দেখে নেওয়া হচ্ছে। আগামীকাল ম্যাচের তৃতীয় তথা অন্তিম দিনের খেলা শেষে নির্বাচক মন্ডলী চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে অনেকটা এগিয়ে যেতে পারবেন বলে অনুমেয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top