News Flash

  • Home
  • খেলা
  • সেইল ফুটবল একাডেমির জন্য সিলেকশন ট্রায়াল মঙ্গলবার থেকে
Image

সেইল ফুটবল একাডেমির জন্য সিলেকশন ট্রায়াল মঙ্গলবার থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। সিলেকশন ট্রায়ালের জন্য দায়িত্বপ্রাপ্ত ফুটবল বিশেষজ্ঞ ও আধিকারিক-রাও আগরতলায় এসে গেছেন। পুনরায় ত্রিপুরা থেকে ফুটবলার নিযুক্তির কাজ শুরু করতে যাচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ফুটবল একাডেমি। এবার ঝাড়খণ্ডের বোকারো সেইল ফুটবল একাডেমির জন্য। এ উপলক্ষে দুই দিনের প্রিলিমিনারি সিলেকশন ট্রায়াল আগামীকাল শুরু হচ্ছে। আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিলেকশন ট্রায়াল। ১-১-২০০৭ থেকে ৩১-১-২০১৮ এর মধ্যে যাদের জন্ম, আগামীকাল সকাল সাতটায় মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। গোলকিপারের ভূমিকায় খেলোয়াড়দের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি এবং অন্যান্য পজিশনের ফুটবলারদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। দাঁতের হিসেব অনূর্ধ্ব ২৮টি থাকতে হবে। উপযুক্ত ফুটবলারদের এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড ও বার্থ সার্টিফিকেটের ফটোকপি সঙ্গে নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি পার্থ সারথি গুপ্ত অথবা সুশান্ত দেববর্মার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গে ফোনে ৯৪৩৬১২৩১৬৯ অথবা ৮৭৮৭৬২৫১১২ নম্বরে যোগাযোগও করে নিতে পারেন। উল্লেখ্য, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে দায়িত্বপ্রাপ্ত একাডেমীর চিফ কোচ সুভাষ রাজাক, প্রাক্তন জাতীয় ফুটবলার চঞ্চল ভট্টাচার্য এবং সরজিত সরকার প্রমূখ আগরতলায় এসেছেন এই সিলেকশন ট্রায়াল থেকে ফুটবলার বাছাইয়ের জন্য।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top