News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলামে অপহৃত সিপিএম কর্মী বাড়ি ফিরল অক্ষত অবস্থায়
Image

চড়িলামে অপহৃত সিপিএম কর্মী বাড়ি ফিরল অক্ষত অবস্থায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ চড়িলামে সিপিআইএম কর্মী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ অবশেষে জঙ্গল থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে?  দক্ষিণ চড়িলাম নিখোঁজ সিপিআইএম কর্মী৷ সোমবার সকাল আটটা ত্রিশ মিনিটে সিপিএম কর্মী নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা৷ জানা যায়, রবিবার রাত আটটা ৩০মিনিটে এলাকারই স্থানীয় একটি দোকানের সামনে বসে বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছিলেন  সিপিআইএমের ওই কর্মী৷ হঠাৎ করে দোকানের সামনে একটি গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে৷ আর গাড়িটি দাঁড় করার সঙ্গে সঙ্গে  সিপিআইএম কর্মী লিটন সাহা সেখান থেকে দূরে চলে আসার পর থেকেই  নিখোঁজ৷  লিটন সাহা নিখোঁজ হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ পরিবারের  লোকজন৷  বিস্তারিত জানান লিটন সাহার ছোট ভাই৷ কৃষ্ণনগর এলাকা থেকে লিটন সাহাকে  তিন থেকে চারজন দুষৃকতিকারী মুখে কাপড় বেঁধে কামরাজ এলাকায় গভীর জঙ্গলে নিয়ে যায়৷ তার মুখের মধ্যে স্প্রে দিয়ে অজ্ঞান করে কামরাজ এলাকায় গভীর জঙ্গলে ফেলে দেয়৷ সোমবার সকাল নয়টা ৩০ মিনিটে কামরাজ এলাকায় জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দেখতে পায় লিটন সাহাকে৷ খবর দেয় পরিবারের  লোকজনদের কাছে৷  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গভীর জঙ্গল থেকে লিটন সাহাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন৷ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এমনটাই জানান  লিটন সাহা৷

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top