News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ২১-তম মাস্টার্স অ্যাথলেটিক্স আসর সম্পন্ন
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ২১-তম মাস্টার্স অ্যাথলেটিক্স আসর সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ২১ তম মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। দিনভর প্রতিযোগিতায় বয়স ভিত্তিক ১৪ টি বিভাগে পুরুষ মহিলা উভয় গ্রুপে ৬৭ টি ইভেন্টে দুই শতাধিক মাস্টার্স এথলেটদের সমারোহ আয়োজন দেখে প্রাক্তন অনেক অ্যাথলেটরা-ই নস্টালজিক হয়ে পড়েছেন। বাধারঘাটের অ্যাথলেটিক্স স্টেডিয়াম এতটাই সুসজ্জিত এবং ৩০ থেকে ৭৫ বছরের বর্ষীয়ান অ্যাথলেটদের উপস্থিতিতে এতটাই প্রাণবন্ত মনে হয়েছিল তাদের দেখে বর্তমান প্রজন্মের অনেকেই নতুন করে মাঠমুখো হওয়ার উৎসাহ পাবে বলে অনুমেয়। সকাল সাড়ে দশটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত, পশ্চিম জিলা সভাধিপতি শ্রীমতি অন্তরা সরকার দেব, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কর্পোরেটর অলক রায়, কালচারাল কমপ্লেক্স সোসাইটির চেয়ারম্যান কমল দে, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা প্রমুখও উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত ভাষণ দেন মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি তপন ভট্টাচার্য এবং ধন্যবাদ জানান সভাপতি পঙ্কজ বিহারী সাহা। আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেট শেফালী বর্ধন সকল খেলোয়াড়ের হয়ে শপথ বাক্য পাঠ করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মিনতি পাল এবং তাঁর দল। মশাল র‍্যালি এবং খেলোয়াড়দের মার্চ পাস্ট ছিল নয়নাভিরাম। প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সুপ্রভাত দেবনাথ, ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রীড়াবিদ তপন ভট্টাচার্য, স্বপন সাহা প্রমূখকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি স্কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম জেলা কমিটির জয়েন্ট-সেক্রেটারি অপু রায় সহ বিশিষ্ট ও প্রাক্তন ক্রীড়া প্রশিক্ষকবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য এই প্রতিযোগিতা থেকে রাজ্যদল বাছাই করা হবে, যাঁরা মূলতঃ আগামী ১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিতব্য জাতীয় মাস্টার্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার হয়ে অংশগ্রহণ করবে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top