News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফিতে পাহাড় প্রমাণ স্কোর তামিলনাড়ুর লড়াকু মানসিকতায় ত্রিপুরা
Image

কোচবিহার ট্রফিতে পাহাড় প্রমাণ স্কোর তামিলনাড়ুর লড়াকু মানসিকতায় ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। তামিলনাড়ুর ইনিংস ঘোষণা। তাও পুরোপুরি ছক কষে, পাহাড় প্রমাণ রান গড়ে, একেবারে ত্রিপুরার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো অবস্থা। হয় ত্রিপুরাকে পরাজিত করা, অন্যথায় চার দিনের ম্যাচ ড্র তে নিষ্পত্তি ঘটিয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট প্রাপ্তির লক্ষ্যে তামিলনাড়ু দ্বিতীয় দিনের শেষ সময়ে ৪৬৭ রানে ইনিংস ঘোষণা করেছে। কোচবিহার ট্রফির চার দিবসীয় ম্যাচে ত্রিপুরা বনাম তামিলনাড়ুর খেলা হচ্ছে তিরুনেলভ্যালির আই সি এল শংকর নগর গ্রাউন্ডে। শনিবার প্রথম দিন বৃষ্টি জনিত কারণে ৩০ ওভার খেলা কম হলেও আজ, রবিবার দ্বিতীয় দিনে ৯৬ ওভার খেলা হয়েছে। তামিলনাড়ু ৮ উইকেটের পাশাপাশি ১৬৬ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে, দৃঢ়তা পূর্ণ ব্যাটিংয়ে মনোনিবেশ করে। ৭৯ ওভার ৫ বল খেলে ছয় উইকেট হারিয়ে ৩০১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে দেয়। দলের পক্ষে অধিনায়ক বদ্রিনাথের ১০৮ রান এবং অথিসের অপরাজিত শতরান যথেষ্ট উল্লেখযোগ্য। শেষ দিকে কার্তিক মানিকন্দন ৪১ বলে ৩৮ রান যোগ করে ভালোই সঙ্গ দিয়েছে। ত্রিপুরা দলের বোলার অধিনায়ক আনন্দ ভৌমিক ও দীপ্তনু চক্রবর্তী তিনটি করে এবং দেবরাজ দে ও রাজদীপ দত্ত একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দিনের অন্তিম সময়ে রাজ্য দলের ওপেনিং জুটি দীপজয় দেব ও প্রীতম দাস ১৬ ওভার ব্যাট করার সুযোগ পায়। দলীয় স্কোর হয় দশ বিনা উইকেটে। দীপজয় ২ রানে এবং প্রীতম সাত রানে উইকেটে রয়েছে। সংক্ষিপ্ত স্কোর:  তামিলনাড়ু- ৮ উইকেটে ৪৬৭ রানে প্রথম ইনিংস ঘোষণা। ত্রিপুরা প্রথম ইনিংসে ১৬ ওভারে বিনা উইকেটে ১০ রান। 

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top