News Flash

  • Home
  • দেশ
  • ডিউটি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ট্রাফিক গার্ড হেড কোয়ার্টারের কনস্টেবল
Image

ডিউটি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ট্রাফিক গার্ড হেড কোয়ার্টারের কনস্টেবল

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাফিক গার্ড হেড কোয়ার্টারের এক কনস্টেবলের। শনিবার রাতে উল্টোডাঙা থানা এলাকার আর জি কর রোডে কনস্টেবলের বাইকে লরির ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। দেহটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, মৃতের নাম নেপোলিয়ন বলোয়ারি। ট্রাফিক গার্ডের হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন তিনি। শনিবার রাতে তাঁর ডিউটি শেষ হয়। এরপর বাইকে বাড়ির জন্য রওনা হন তিনি। ১০ টা বেজে ৪৫ মিনিট নাগাদ উল্টোডাঙা থানা এলাকার আর জি কর রোডে ঘটে দুর্ঘটনা। চাকা পিছলে যাওয়ায় রাস্তায় ট্রাম লাইনের উপর পড়ে যান ওই পুলিশ কনস্টেবল। সেই সময় একটি লরি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর জখম হন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রক্তে ভেসে যাচ্ছিল রাস্তা।

তড়িঘড়ি তাঁকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে ওই কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক লরি ও চালককে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top