News Flash

  • Home
  • দিনের খবর
  • ডায়মন্ড হারবারে অশান্তি! পুলিশের ধরপাকড়ে গ্রেফতার বেড়ে ৪৫
Image

ডায়মন্ড হারবারে অশান্তি! পুলিশের ধরপাকড়ে গ্রেফতার বেড়ে ৪৫

ডায়মন্ড হারবার, ৪ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে অশান্তিতে জড়িতদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। শনিবার রাতভর অভিযানের পর রবিবার বিজেপি ও তৃণমূল কংগ্রেস দু’পক্ষের মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবারই ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে সভা ছিল শুভেন্দুর। সেই সভার আগে ডায়মন্ড হারবারের হটুগঞ্জ ও অন্যত্র থেকে অশান্তির খবর মেলে। তৃণমূল এবং বিজেপি কর্মী ও সমর্থকদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানা এলাকা থেকে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার কুলপি থেকে পাকড়াও হন মোট ৯ জন। ওই অশান্তিতে জড়়ানো এবং ইন্ধন দেওয়ায় অভিযুক্ত আরও কয়েক জনের খোঁজ করছে পুলিশ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top