News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে যুব তৃণমূলের মিছিল আগরতলায়
Image

শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে যুব তৃণমূলের মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷  বনমালীপুর বিধানসভা কেন্দ্রে রবিবার শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে পদযাত্রা সংগঠিত করল যুব তৃণমূল কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ৷ এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধিতা ও নিন্দা জানিয়ে এবং শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের তিনটি ওয়ার্ড এলাকায় পদযাত্রা সংগঠিত করেছে যুব তৃণমূল কংগ্রেস৷ যুব তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি শান্তনু সাহার নেতৃত্বে মিছিলটি বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২১, ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে৷ পদযাত্রায় অংশ নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সাহা বলেন রাজ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসীন হচ্ছে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top