News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা শহরে অপরাধ নিয়ন্ত্রণে গাড়ির গ্লাসে কালো পেপারের বিরুদ্ধে পুলিশের অভিযান
Image

আগরতলা শহরে অপরাধ নিয়ন্ত্রণে গাড়ির গ্লাসে কালো পেপারের বিরুদ্ধে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷  রবিবার সকাল থেকে আগরতলা পশ্চিম থানার সামনে বিভিন্ন যানবাহন আটক করে বেআইনিভাবে গ্লাসের মধ্যে লাগানো কালো পেপার গুলো খুলে ফেলা হয়৷  রবিবারছোটখাটো যানবাহন গোলকের ব্যবহার করে সমাজদ্রোহীরা রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন স্থানে নানা অপরাধে প্রবণতা চালিয়ে যাচ্ছে৷ বিশেষ করে বিভিন্ন গাড়ির গ্লাসে কালো পেপার লাগিয়ে এ ধরনের অপকর্মের ঘটনা সংঘটিত করা হচ্ছে বলে পুলিশের নজরে এসেছে৷ গাড়িতে কালো পেপার লাগানো নিষিদ্ধ সত্ত্বেও এ ধরনের প্রবণতা বৃদ্ধি পেয়ে চলেছে৷ অবশেষে পুলিশ এ ধরনের অপরাধপ্রবণতার বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমেছে৷ রাজধানী আগরতলার পশ্চিম থানার পুলিশ বিভিন্ন যানবাহন আটক করে যেগুলিতে ক্লাসের মধ্যে কালো পেপার লাগানো রয়েছে সেগুলির কালো পেপার খুলে দিচ্ছে৷ শুধু তাই নয় বেআইনিভাবে গ্লাসে কালো পেপার লাগানোর অপরাধে তাদের বিরুদ্ধে আই নানক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়৷ শুধু পশ্চিম থানা এলাকাতেই নয় রাজ্যের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রয়াস জারি থাকবে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন৷

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top