News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের করবং সম্প্রদায়ের প্রতি বঞ্চনার অভিযোগ
Image

রাজ্যের করবং সম্প্রদায়ের প্রতি বঞ্চনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷  রাজ্যে হাতে কোন মাত্র কয়েকটি করবং জাতি পরিবার রয়েছে৷ এসব পরিবারের উন্নয়নের সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করলেও একাংশের আমলাদের বদান্যতায় উন্নয়ন থমকে পড়েছে৷  পিছিয়ে পড়া করবং জাতির লোকজনদের উন্নয়নে রাজ্য সরকার মুখ্য ভূমিকা নিলেও, একাংশ  আমলাদের কারণে সেই উন্নয়ন থমকে আছে৷ এদের উন্নয়নের জন্য খোয়াই জেলা শাসক থেকে শুরু করে, তেলিয়ামুড়া ব্লক ডেভলাপমেন্ট অফিসার সহ  মন্ত্রী পর্যন্ত পূর্ণচন্দ করবং পাড়ায় ছুটে গিয়েছিলেন বিগত কয়েক মাস পূর্বে৷ উদ্দেশ্য ছিল ১১ পরিবার করবং জাতিদের জন্য উন্নয়ন করা৷ ওই উন্নয়ন হিসেবে ১১ পরিবারের করবং জাতির লোকজনরা পানীয় জলের জন্য সরকারি ভাবে সাব মার্জিবল মেশিন বসিয়ে দেওয়া হয় এবং একটি করে সিনটেক্স দেওয়া হয়৷ এছাড়াও প্রতিটি পরিবারের আই উপার্জনের জন্য পশু দপ্তর থেকে  শূকর ছানা দিয়ে সহায়তা করা হয়েছিল৷ অন্যদিকে ওই সব পরিবার গুলির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়৷ সরকারিভাবে পাছেন এমজিএম রেগা প্রকল্পের কাজকর্ম  করবং জাতির লোকজনরা৷ তবে একটি  সূত্রে জানা গেছে ওই সব পরিবার গুলির উন্নয়নের জন্য প্রায় কোটি টাকার উপর বরাদ্দ করা হয়েছিল৷ অত্যন্ত পরিতাপের বিষয় সবকিছু উন্নয়ন ঠিকঠাক ভাবে হলেও পূর্ণচন্দ্র করবং পাড়ার বসবাসকারী করবং জাতির লোকজনদের যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটি ন্যূনতম সংস্কার করেও দেওয়া হয়নি বলে অভিযোগ৷ অপরদিকে এই এলাকায় পূর্ণচন্দ্র করবং পাড়া সিনিয়ার বেসিক বিদ্যালয় আছে৷ কিন্তু ওই বিদ্যালয়ের চারদিকে প্রাচীর দেওয়ার কাজ এখনো শুরু হয়নি৷

Releated Posts

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top