News Flash

Image

আগরতলায় হেরিটেজ পার্কে বাটারফ্লাই উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ হেরিটেজ পার্কে বাটার ফ্লাই উৎসবের আয়োজন করা হয় রবিবার৷ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ রবিবার হেরিটেজ পার্কে বাটার ফ্লাই উৎসব অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে বাটার ফ্লাই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন সময় নানান উৎসব করে থাকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য৷ অজানাকে জানা এবং অচেনাকে চেনার ইচ্ছা সকল মানুষের মধ্যে রয়েছে৷ স্বাভাবিক ভাবেই বাটারফ্লাই উৎসবে কি হবে তা জানার ইচ্ছা সকলের মনে জাগবে৷ বন দপ্তর থেকে যে সকল উন্নয়ন মূলক কাজ গুলি করা হয়েছে সেই গুলিকে বাটারফ্লাই উৎসবে ফুটিয়ে তোলা হয়েছে৷ তিনি আরও বলেন অন্যান্য দপ্তরের ন্যায় বন দপ্তরও নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে থাকে৷ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে সাধারন মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top