News Flash

  • Home
  • দেশ
  • ফের মরশুমের শীতলতম দিন তিলোত্তমায়, তাপমাত্রা কমে পৌঁছল ১৫.৯ ডিগ্রিতে
Image

ফের মরশুমের শীতলতম দিন তিলোত্তমায়, তাপমাত্রা কমে পৌঁছল ১৫.৯ ডিগ্রিতে

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): কয়েকদিনের বিরতির পর, আবারও শীতের পরশ গায়ে মেখেছে কলকাতা-সহ গোটা রাজ্য। ওঠানামা করছে তাপমাত্রার পারদ। ভোর ও রাতের দিকে ঠান্ডার শিরশিরানি ভাব ভালই মালুম হচ্ছে। যদিও বেলা গড়ালে রোদের তাপে উধাও হচ্ছে ঠান্ডার আমেজ। বিগত দু’দিনে কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে, তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকই। পারদ পতনের পর রবিবারই মরশুমের আরও একটি শীতলতম দিন, যা উপভোগ করল তিলোত্তমা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ডিসেম্বরে ধীরে ধীরে আরও নামতে পারে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী কয়েক দিন শহরের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পারদের এমন ওঠানামাই বহাল থাকবে। কলকাতার পাশাপাশি জেলাতেও হিমেল আমেজ টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top