News Flash

  • Home
  • দেশ
  • দৃঢ়ভাবে দেশকে রক্ষা করে চলেছে নৌবাহিনী, সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য গর্বিত : প্রধানমন্ত্রী
Image

দৃঢ়ভাবে দেশকে রক্ষা করে চলেছে নৌবাহিনী, সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য গর্বিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বর মাসের ৪ তারিখ নৌবাহিনী দিবস। বছরের পর বছর ভারতের উপকূল রক্ষা করে চলেছে নৌবাহিনী। নৌবাহিনী দিবসে ভারতীয় নৌ বাহিনীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দৃঢ়ভাবে আমাদের দেশকে রক্ষা করে চলেছে নৌবাহিনী, সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য আমরা গর্বিত।”

প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, “নৌবাহিনী দিবসে সমস্ত নৌবাহিনীর কর্মী ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা। আমরা নিজেদের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য গর্বিত। ভারতীয় নৌবাহিনী দৃঢ়ভাবে আমাদের দেশকে রক্ষা করেছে।” ৪ ডিসেম্বর নৌবাহিনী দিবস পালিত হয় ভারতে। এই দিনটিকে নৌ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণ হল ১৯৭১ সালের ৪ ডিসেম্বরের একটি ঘটনা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর। সেই আক্রমণে বীরত্ব আর সাফল্যের পরিচয় দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের স্মৃতিতে এই দিনটি পালিত হয়ে আসছে নৌ দিবস হিসেবে।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top