News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে দৈনিক-সংক্ৰমণ কমে ২২৬; সক্রিয় রোগী ক্রমেই নিম্নমুখী, সুস্থতাতেও বৃদ্ধি
Image

ভারতে দৈনিক-সংক্ৰমণ কমে ২২৬; সক্রিয় রোগী ক্রমেই নিম্নমুখী, সুস্থতাতেও বৃদ্ধি

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ নিরন্তর কমছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত একজন রোগীর। শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৬ জন। শনিবার সারা দিনে ভারতে একজন কোভিড-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ওই রোগীর মৃত্যু হয়েছে ওডিশায়।

বিগত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুর পর রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৬২৮ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪ হাজার ৫২৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪৮ হাজার ৭১৬ জন প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৩৮,২৩৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top