News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫ বছরের মধ্যে দিল্লিকে স্বচ্ছ করতে হবে, দুর্নীতিগ্রস্তদের ভোট দেবেন না : অরবিন্দ কেজরিওয়াল
Image

৫ বছরের মধ্যে দিল্লিকে স্বচ্ছ করতে হবে, দুর্নীতিগ্রস্তদের ভোট দেবেন না : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): দুর্নীতিগ্রস্তদের ভোট দেবেন না। দিল্লিবাসীর কাছে এই অনুরোধ রাখলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, ৫ বছরের মধ্যে দিল্লিকে স্বচ্ছ করতে হবে, তাই দুর্নীতিগ্রস্তদের ভোট দেবেন না। দিল্লি পুর নিগম ভোটে লড়াই মূলত বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে। রবিবার সকালে সপরিবারের ভোট দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন সিভিল লাইন্সের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন কেজরিওয়াল।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমি জনগণকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় আবর্জনা। দিল্লিকে পরিষ্কার করার সুযোগ এসেছে। যে দল উন্নয়নের কাজ করবে এবং সৎ তাঁদের ভোট দিন। যারা দুর্নীতিগ্রস্ত তাঁদের ভোট দেবেন না। আগামী ৫ বছরে দিল্লিকে পরিষ্কার করতে হবে।” কেজরিওয়াল আরও বলেছেন, “এমন একটি দলকে ভোট দিন যেটি সৎ, মানুষের জন্য কাজ করে, যারা বাধা সৃষ্টি করে তাঁদের জন্য নয়।” এর আগে এদিন সকালে টুইট করে কেজরিওয়াল আহ্বান জানিয়েছিলেন, “দিল্লিকে পরিচ্ছন্ন ও সুন্দর শহর করতে ভোট দিন।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top