News Flash

  • Home
  • দেশ
  • ‘উচ্চ মাধ্যমিক পাশ, এমবিএ ডিগ্রি ভুয়ো’, অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর
Image

‘উচ্চ মাধ্যমিক পাশ, এমবিএ ডিগ্রি ভুয়ো’, অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

ডায়মন্ড হারবার(দক্ষিণ ২৪ পরগনা), ৩ ডিসেম্বর (হি.স.) : শনিবার ডায়মন্ড হারবারের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক-সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতদিন তাঁর রাজনৈতিক যোগ্যতা, সম্পত্তি নিয়ে কটাক্ষ করতেন বিরোধীরা। এবার ডায়মন্ড হারবারের সভা শেষে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, “ও তো উচ্চমাধ্যমিক পাস করেছে। এমবিএর ভুয়ো ডিগ্রি। অর্ধশিক্ষিত।” যদিও বিজেপি বিধায়কের অভিযোগে আমল দিতে চায়নি তৃণমূল।

শনিবার কাঁথিতে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। অন্যদিকে, ডায়মন্ড হারবারে সভা ছিল শুভেন্দুর। সেই সভা শেষে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে অভিষেকের আক্রমণ প্রসঙ্গ জিজ্ঞাসা করা হলে উত্তর দিতে চাননি তিনি।
পালটা শুভেন্দু অধিকারী বলেন, “ওঁকে রাজনীতিতে যে পরিচয় দিয়েছেন, যাঁর পরিচয়ে ও সভা করছে, পুলিশ নিয়ে ঘুরছে, ওর সেই মালিককে আমি হারিয়েছি।” এরপর তিনি আরও বলেন, “ও তো উচ্চমাধ্যমিক পাশ করেছে। এমবিএর ভুয়ো ডিগ্রি। অর্ধশিক্ষিত। ঝাড়ের বাঁশ কি আলাদা হয় নাকি? আমরা খেটেখুটে ২০১১ সালে করে দেওয়ার পর ও প্লেনে করে নেমেছে।”

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিরোধী দলনেতা বলেন, ” ওর পিসি সেদিন কার্যত আমাকে পা ধরার কথা বলবো না, বয়সে বড়। তাই বলছি, হাত ধরে আমাকে বোঝাতে চেয়েছিল। সে সুযোগ আমি দিইনি।” তাঁর কথায়, “আমি মনোজ টিজ্ঞা, অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ীকে নিয়ে গিয়ে সে সুযোগ দিইনি, আর ওই নাবালকের কথার কি উত্তর দেব। পিসি কাল ক্ষমতায় না থাকলে ওকেও কেউ চিনবে না।” শেষে শুভেন্দুর চ্যালেঞ্জ, “ডিসেম্বরে ভালো খবর হবে। লাড্ডু নিয়ে আসব ডায়মন্ড হারবারে।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top