News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যেও বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত যথাযোগ্য মর্যাদায়
Image

রাজ্যেও বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত যথাযোগ্য মর্যাদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ ডায়েট কলেজের মাঠে আজ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব৷
শনিবার অফিস অফ দা ডিস্ট্রিক্ট প্রোজেক্ট কো-অর্ডিনেট সমগ্র শিক্ষা পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে ডায়েটের মাঠে পালন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অন্তরা সরকার দেব সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ছেলে-মেয়েরা বিভিন্ন ধরনের নৃত্য সংগীত ইত্যাদি প্রদর্শন করেন৷ বিশ্ব প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন দিব্যাঙ্গনরা আমাদের সমাজেরই অংশ৷ তাদেরকে কোনভাবেই অবহেলা করা যাবে না৷ শিক্ষা সামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে যাতে দিব্যাঙ্গনরা সমান সুযোগ পেতে পারেন তা সকলকে নিশ্চিত করতে হবে৷ তিনি বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার  দিব্যাঙ্গদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছে৷ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ সমাজের বিভিন্ন স্তরে যাতে দিব্যাঙ্গনরা সমস্ত সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top