News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা’ ভূপতিনগরে বিস্ফোরণ নিয়ে ঝাঁঝালো ট্যুইট শুভেন্দুর
Image

পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা’ ভূপতিনগরে বিস্ফোরণ নিয়ে ঝাঁঝালো ট্যুইট শুভেন্দুর

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে ট্যুইট করলেন শুভেন্দু অধিকারী।

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ সভার আগেই উড়েছে ভূপতিনগরে বিস্ফোরণে বাড়ির চাল। উদ্ধার হয়েছে তৃণমূলের বুথ সভাপতি সহ ৩জনের ঝলসানো দেহ ! পঞ্চায়েত ভোটের আগে ফের একবার উত্তপ্ত বঙ্গ। বারুদের গন্ধ। এই ঘটনার দায় সরাসরি তৃণমূলের দিকেই ঠেলেছে বিজেপি নেতৃত্ব।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে য়ুক্ত করে বিরোধী দলনেতা লিখেছেন, ‘পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগরে বিস্ফোরণে উড়ে গেছে তৃণমূলনেতার বাড়ি। তৃণমূলনেতা রাজকুমার মান্না যখন বাড়িতে বোমা তৈরি করছিলেন, তখনই জোরাল বিস্ফোরণ ঘটে। ঘটনার এনআইএ তদন্ত দাবি করছি। ‘

বিরোধী দলনেতার অভিযোগ, ‘তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার এবং আরো দু’জন সন্ধেয় জরুরি ভিত্তিতে বোমা তৈরি করছিলেন। কাঁথিতে বোমা ছোড়াই ‘ছিল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা যা তৃণমূল নেতাদের ঘরে ঘরে তৈরি হচ্ছে।’

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top