News Flash

  • Home
  • বিনোদন
  • ১০ই থেকে শুরু এমপি কাপ, উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন হানি সিং
Image

১০ই থেকে শুরু এমপি কাপ, উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন হানি সিং

দক্ষিণ ২৪ পরগণা, ৩ ডিসেম্বর (হি. স.) : আগামী ১০ ডিসেম্বর থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে এমপি কাপ শুরু হতে চলেছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে এ বছর ১২৮টি দল অংশ নিতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে গান গাইবেন গায়ক হানি সিং। শনিবার স্থানীয় সূত্রে এ খবর জানা যায়।

জাঁকজমকভাবে এবছরও ডায়মন্ড হারবার এমপি কাপ ২০২২ শুরু হতে চলেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ডায়মন্ডহারবারের এসডিও মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী দিনে বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এবং বজবজ।

প্রসঙ্গত ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় নতুন প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন্য উদোগী হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৈরি করেছেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। কলকাতা লিগে প্রথম বারেই সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ডিভিশন লিগে রানার্স হয়ে প্রিমিয়ারে উঠেছে এই ক্লাব।

ডিএইচএফসি-র সাফল্যে এমপি কাপের অবদান অনস্বীকার্য বলে দাবি করেন ওয়াকিবহাল মহল। করোনার কারণে দু বছর আয়োজিত হয়নি এমপি কাপ। ২০১ সালের পর ২০২২ সালেও অভিষেকের সংসদীয় এলাকার বিভিন্ন ক্লাবকে নিয়ে এই টুর্নামেন্ট হতে চলেছে। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন পুর ও ব্লক এলাকার ১২৮টি দল নিয়ে এই এমপি কাপ অনুষ্ঠিত হবে। লিগ কাম নক আউট ফরম্যাটেই হবে এই ফুটবল প্রতিযোগিতা। এমপি কাপ খেলার জন্য ডায়মন্ডহারবার এলাকায় মোট ১৫টি মাঠ বাছাই করা হয়েছে।

Releated Posts

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিন ফার্নান্ডেজের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা বিশেষ অনুমতি…

ByByNews Desk Jun 25, 2026

এএমএমএ-র সংকট কেটে যাবে, আশাবাদী মাম্মুট্টি

কোচি/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র শিল্পের শিল্পী সংগঠন অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস (এএমএমএ)-কে ঘিরে চলমান সংকট…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top