News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্ঘটনা রুখতে বন্দে ভারত এক্সপ্রেসের ৬২০ কিলোমিটার যাত্রাপথে বেড়া দেওয়ার সিদ্ধান্ত
Image

দুর্ঘটনা রুখতে বন্দে ভারত এক্সপ্রেসের ৬২০ কিলোমিটার যাত্রাপথে বেড়া দেওয়ার সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : গত ৩০ সেপ্টেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে চারবার বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার বন্দে ভারত এক্সপ্রেসের মুম্বই থেকে আমেদাবাদ রুটে লাইনের ধারে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের রুটে আগামী বছরের মে মাসের মধ্যে বেড়া দেওয়ার কাজ শেষ হবে।

চার্চ গেটে ওয়েস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অশোক কুমার মিশ্র সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বেড়া দেওয়ার জন্য ব্যয় হবে ২৬৪ কোটি টাকা। বন্দে ভারত এক্সপ্রেসের ৬২০ কিলোমিটারের যাত্রাপথের গোটা এলাকাতেই বেড়া দেওয়ার কাজ চলছে। বেড়ার উচ্চতা হবে ১.৫ মিটার। এর ফলে স্থানীয় বাসিন্দারা বেড়া ডিঙোতে পারলেও গবাদি পশুর পাল লাইন টপকাতে পারবে না। বেড়া দেওয়ার আগে রেলকর্মী এবং আরপিএফের তরফে বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলার কাজ চলছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top