News Flash

  • Home
  • প্রধান খবর
  • পদ্মভূষণ পেলেন সুন্দর পিচাই, আপ্লুত গুগল সিইও বললেন, ভারত আমার হৃদয়ে
Image

পদ্মভূষণ পেলেন সুন্দর পিচাই, আপ্লুত গুগল সিইও বললেন, ভারত আমার হৃদয়ে

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই। ব্যবসা এবং শিল্প বিভাগে পিচাইয়ের অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করল ভারত সরকার। শুক্রবার (স্থানীয় সময়) সান ফ্রান্সিসকোয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরকে এই সম্মান তুলে দেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। তিনি বলেন,‘‘সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক। উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ তিনি।’’

টুইটারে সিন্ধু লেখেন, ‘‘সান ফ্রান্সিসকোয় গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী করেছে। তিনি বিশ্বব্যাপী উদ্ভাবনে ভারতীয় প্রতিভার অবদানকে নিশ্চিত করেছেন।’’
ভারত সরকারের তরফে এই সম্মাননায় অভিভূত পিচাই তাঁর ব্লগে লেখেন, ‘‘ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top