News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পারিবারিক বিবাদের জেরে মধুপুরে ফাঁসিতে আত্মঘাতী গৃহবধূ
Image

পারিবারিক বিবাদের জেরে মধুপুরে ফাঁসিতে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ পারিবারিক কলহকে কেন্দ্র করে ফাঁসিতে আত্মহত্যা করে এক গৃহবধূ৷ ঘটনা কৈইয়াডেপা উটিয়া মুড়া এলাকায়৷ মৃতার নাম বুলটি আচার্য৷ জানা যায় বুলটি আচার্য স্বামীর নাম টোটন রঞ্জন ঠাকুর৷ কৈইয়াডেপা উটিয়া মুড়া এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে৷ দুই বছর আগে কমলাসাগর পাণ্ডবপুর এলাকা থেকে বুলটি আচার্যের সঙ্গে বিবাহ হয় কৈইয়াডেফা এলাকার  টোটন ঠাকুরের৷ এক বছর শান্তিপূর্ণভাবে সংসার করার পর বুলটি আচার্য গর্ভে সন্তান ধারণ করে৷ কিন্তু এর মধ্যে ঘটে বিপত্তি৷ কোন এক অজ্ঞাত কারণে বুলটি আচার্যর গর্ভপাত ঘটে৷ পরবর্তী সময়ে তা নিয়ে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়৷ দ্বিতীয়বার সন্তান ধারণকে নিয়ে পরিবারের চলছে নানান ধরনের সমস্যা৷ এর মধ্যে রয়েছে কিছুদিন পূর্বে বুলটি আচার্য মামার বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিল৷ সেখানে গিয়ে নিজ দাদুর সঙ্গে  মোবাইলে কিছু ছবি তোলে৷  পরবর্তী সময়ে সেই ছবিগুলি ফেসবুকে আপলোড দেয়৷ তা নিয়ে স্বামী টোটন ঠাকুর আপত্তি জানায়৷  স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বড় আকার ধারণ করে৷ এর পরিপ্রেক্ষিতেই মেয়ের আত্মহত্যা বলে অভিযোগ পরিবারের৷  পরবর্তী সময়ে মধুপুর থানা খবর পেয়ে ছুটে যায়৷  মৃতদেহ মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়৷ এই ঘটনাটাকে কেন্দ্র করে কৈইয়াডেপা এলাকার শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top