News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিক্ষোভ সিপিএমের
Image

চড়িলামের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিক্ষোভ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ ডিসেম্বর৷৷ বুধবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়ায় ও সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির ডাকে বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন পার্টির তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, বাম নেতা সুবীর সেন, প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা৷ এ প্রসঙ্গে প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস বলেন, চড়িলামে বুধবার সিপিআইএম দলের পক্ষ থেকে ব্লক ডেপুটেশন ও পথসভা হওয়ার কথা ছিল৷ সেই সময় বিজেপি আশ্রিত দুষৃকতিকারীরা সিপিআইএম দলের কর্মী সমর্থকরা যাতে ডেপুটেশন প্রদান না করতে পারে সেই জন্য পুলিশের সামনে প্রকাশ্যে সিপিআইএম কর্মীদের ও বিধায়ক ভানুলাল সাহার উপর হামলা চালায় এবং পরবর্তী সময়ে দলীয় এক কর্মী সহিদ মিয়াকে পিটিয়ে মারা হয় বলে  অভিযোগ করেন তিনি৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম-র ডাকে সাড়া রাজ্যে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে৷ বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় সিপিআইএমর বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা ব্যাবস্থা ছিল লক্ষনীয়৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top