News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাট নির্বাচন: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৪.৩৮ শতাংশ
Image

গুজরাট নির্বাচন: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৪.৩৮ শতাংশ

আহমেদাবাদ, ১ ডিসেম্বর (হি.স.) : গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৯টিতে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত ৩৪.৩৮ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকে আদিবাসী অধ্যুষিত এলাকায় দ্রুত ভোট দেওয়ার পর সৌরাষ্ট্রেও ভোট দিতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তাপি জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় সর্বাধিক ভোট পড়েছে। অন্যান্য এলাকায়ও ভোটের হার ক্রমেই বাড়ছে। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

তাপি জেলায় দুপুর ১টা পর্যন্ত ৪৬.৩৫ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এরপর ডাং জেলায় ভোট দিয়েছেন ৪৬.২২ শতাংশ মানুষ। বোটাদ, জামানগর এবং পোরবন্দরে সর্বনিম্ন ভোটার প্রায় ৩০ শতাংশ রেকর্ড করা হয়েছে। এছাড়াও আমরেলিতে ৩২, ভরুচে ৩৫, ভাবনগরে ৩২.৭৪, দেবভূমি দ্বারকায় ৩৩.৮৯ , গির সোমনাথে ৩৬, জুনাগড়ে ৩২.৯৬, কচ্ছে ৩৩.৪৪, মরবিতে ৩৮.৬১, সুরাটে ৩৩.১০, সুরেন্দ্রনগরে ৩৪.১৮ এবং ভালসাদে ৩৮ শতাংশ ভোট পড়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং তাঁর স্ত্রী অঞ্জলি রুপানি রাজকোটে ভোট দিয়েছেন। ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং জামনগর উত্তরের বিজেপি প্রার্থী রিভাবা জাদেজা রাজকোটে ভোট দিয়েছেন।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top