News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব বৈষ্ণব সম্মেলনে মুখ্যমন্ত্রীআধ্যাত্মিকতার মাধ্যমেই মানব সেবার ধর্ম সম্পাদন করা সম্ভব
Image

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব বৈষ্ণব সম্মেলনে মুখ্যমন্ত্রীআধ্যাত্মিকতার মাধ্যমেই মানব সেবার ধর্ম সম্পাদন করা সম্ভব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ আধ্যাত্মিকতার মাধ্যমেই মানব সেবার ধর্ম সম্পাদন করা সম্ভব৷ একটা সময় ছিল যখন আমরা আমাদের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা এগুলি ভুলতে যাচ্ছিলাম৷ বর্তমান রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সময় এগুলি পুনরুদ্ধার করা হয়েছে৷ মানুষ তার নিজ ধর্মের মাধ্যমে এসব উপলব্ধি করতে পারছেন৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব বৈষ্ণব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ তিনি বলেন, বিগত দিনে এমন একটা অবস্থা ছিল যখন নাস্তিকরাই প্রাধান্য পেত৷ যার নেতিবাচক প্রভাব আমাদের সন্তানদের মধ্যে পড়েছে৷ কিন্তু এখন সেই অবস্থার উন্নতি হয়েছে৷ বর্তমান রাজ্য বা দেশের সরকার মানব প্রেমী ও ধর্মপ্রাণ৷
সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ মূলত সবাই ধর্মপ্রাণ৷ ঈশ্বরের সান্নিধ্যে আমাদের মনে ও প্রাণে ইতিবাচক দৃষ্টিভঙ্গী জাগ্রত হয়৷ এতে নিজের পরিবারের পাশাপাশি সমাজের উপরও ইতিবাচক প্রভাব বিস্তার করে৷ তিনি আরও বলেন, ঈশ্বরের উপর বিশ্বাস থাকা দরকার৷ তিনি বলেন, চলার পথে অনেক সময় পথের বিচ্যতি ঘটে৷ কিন্তু ধর্মপ্রাণ এবং সত্যিকার অর্থে ভগবান প্রেমী হলে মানুষ নিজেকে আবার সঠিক পথে নিয়ে আসতে পারে৷ সাধু সন্তরা সমাজের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন৷ সমাজের প্রতিটি মানুষের প্রতি তাদের দায়দায়িত্ব অনেক৷ তারা ঈশ্বর এবং মানুষের মধ্যে সেতু বন্ধের কাজ করেন৷ সমাজের প্রতিটি মানুষের উচিত তাদের মরণাগত হয়ে মানুষের কাজ করা৷  
বিশ্ব বৈষ্ণব সম্মেলন উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রভুপদের একটি স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন৷ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন ভক্তি সুুন্দর স্বামী মহারাজ, বিষ্ণু মহারাজ, আচার্য শ্রী চৈতন্য গৌড়িয় মঠ প্রমুখ৷

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে এনএসআরসিসি অডিটোরিয়ামে সামূহিক যোগাভ্যাস

আগরতলা, ২১ জুন : “সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম” প্রতিপাদ্যকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলার এনএসআরসিসি…

ByByNews Desk Jun 21, 2026

রাজ্যে সুন্দর পরিবেশ তৈরী হয়েছে বলেই দ্রুত গতিতে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জুন : রাজ্যের কৃষকদের আয় বাড়ানোই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। কৃষকদের আয় বাড়লে গ্রামের উন্নয়ন হয়।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top