News Flash

Image

এটিএম জালিয়াতি, করিমগঞ্জে ৩২ হাজার খোয়ালেন প্রৌঢ়!

করিমগঞ্জ (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : এটিএম জালিয়াতির শিকার হয়ে এবার ৩২ হাজার টাকা খোয়া গেল এক প্রৌঢ়ের । শুধু একটি এটিএম নয় দুই দিনে অনেকটা এটিএম মেশিন ব্যবহার করে তার একাউন্ট থেকে নগদ টাকা তুলেছে প্রবঞ্চক ।

ঘটনাটি ঘটেছে সীমান্ত জেলা করিমগঞ্জ শহরে । প্রতারিত প্রৌঢ়ের নাম হিরেন্দ্র রুদ্র পাল । তিনি শহরের রাজ চন্দ্র রোডের বাসিন্দা । অভিযোগে জানান যে, তিনি গত ২৭ নভেম্বরে তারিখে শহরের স্টেট ব্যাঙ্কের একটি এটিএম থেকে টাকা তুলতে যান । কিন্তু মেশিনে কিছু সমস্যা থাকায় তিনি টাকা তুলতে পারছিলেন না ।

সেই সময় অজ্ঞাতপরিচয় এক যুবক এসে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এরপর সেই যুবক দুইবার চেষ্টা করে টাকা তুলতে বিফল হলে তাকে অন্য এটিএম মেশিনে যাওয়ার কথা বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ।

বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পাশে থাকা অন্যান্য ব্যক্তিদের জানালে প্রবঞ্চককে আর ধরা সম্ভব হয়নি । হিরেন্দ্র রুদ্র পাল জানান, দুই দিনে তার একাউন্ট থেকে ৩২,৫০০ টাকা উইথড্র করে প্রবঞ্চক । এরপর সোমবার দিন তিনি বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অবগত করলে ব্লক করা হয় তার এটিএম ।

আজ বুধবার এবিষয়ে এজাহার দাখিল করেছেন করিমগঞ্জের সদর থানায় । জানা গেছে যে করিমগঞ্জের সদর পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছেন ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top