News Flash

  • Home
  • দেশ
  • বিষ খেয়ে মৃত্যু ১৫টি ময়ূরের, গ্রেফতার এক
Image

বিষ খেয়ে মৃত্যু ১৫টি ময়ূরের, গ্রেফতার এক

চেন্নাই, ৩০ নভেম্বর (হি. স.) : তামিলনাড়ুর ত্রিচিতে একটি বাড়ির চৌহদ্দির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ১৫টি ময়ূরের মৃতদেহ। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারল, ময়ূরগুলির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। ইঁদুর মারার বিষ মেশানো ভাত খাওয়ানো হয়েছিল পাখিগুলিকে। পুলিশ এই ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ত্রিচিতে। বন দফতর জানিয়েছে, মৃত পাখিগুলির মধ্যে ৮টি ময়ূর এবং ৭টি ময়ূরী ছিল। খাবারের খোঁজেই তারা ওই থামারবাড়ির চৌহদ্দিতে দলবেধে ঢুকেছিল। কিন্তু বাড়ির ভিতরে রাখা বিষ মেশানো ভাত খেয়ে মারা যায়।
এই ঘটনায় ওই খামারবাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পিচাই। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বয়স ৮০ বছর। পুলিশকে পিচাই জানিয়েছেন, ওই বিষ মেশানো ভাত তিনি রেখেছিলেন ইঁদুর মারার জন্যই। ইঁদুর ফসল নষ্ট করে বলেই পরিকল্পনা করে ফাঁদ পেতেছিলেন। যদিও পিচাইকে এর পরও গ্রেফতার করেছে পুলিশ।
বনদফতরের তরফে জানানো হয়েছে, ময়ূরগুলির ময়নাতদন্ত করে তাদের সমাধিস্থ করা হয়েছে।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top