News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিজেপি ও সিপিএমের মধ্যে সংঘর্ষে মৃত এক, পুলিশ ও সাংবাদিক সহ আহত ২৮
Image

ত্রিপুরায় বিজেপি ও সিপিএমের মধ্যে সংঘর্ষে মৃত এক, পুলিশ ও সাংবাদিক সহ আহত ২৮

আগরতলা, ৩০ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় শাসক বিজেপি এবং বিরোধী সিপিএমের কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ প্রায় ২৯ জন আহত হয়েছিলেন। আহতদের মধ্যে জনৈক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। সিপাহিজলা জেলায় চড়িলামে ওই ঘটনায় পরিবেশ এখনো থমথমে রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখার লক্ষ্যে পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে। স্বাভাবিকভাবেই, বিজেপি ও সিপিএম ওই ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করছে। এদিন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক ভানুলাল সাহাও আক্রান্ত হয়েছেন।

আজ চড়িলাম ব্লকে সিপিএম ডেপুটেশন দেওয়ার কর্মসূচী নিয়েছিল। তেমনি বিজেপিও ও এলাকায় রাজনৈতিক কর্মসূচী হাতে নিয়েছিল। দুই দলের কর্মীরা নিজ নিজ কর্মসূচীতে অংশ নেওয়ার পথেই সংঘর্ষ বাঁধে। দুই দলের কর্মীদের মধ্যে ইট পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সিপিএম বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহাও আক্রান্ত হয়েছেন।

খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল সাহা বিশাল পুলিশ টিএসআর সিআরপিএফ নিয়ে চড়িলাম ছুটে যান। রক্তাক্তদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়ি করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। এরপর আরেক দফায় শুরু হয় সংঘর্ষ।

গন্ডগোলের মধ্যে পড়ে আহত হয়েছেন মহকুমায় কর্মরত সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন বিশালগড় মহকুমা  পুলিশ আধিকারিক রাহুল দাস সহ কয়েকজন কনস্টেবল। সিপিএম সমর্থক শহীদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছিল আগরতলায় জি বি হাসপাতালে। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।

ওই সংঘর্ষে সিপিএমের ১২ জন কর্মী এবং বিজেপির ৯ জন কর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিত্সা চলছে। ওই ঘটনায় চড়িলামের বিধায়ক তথা ত্রিপুরার অর্থ মন্ত্রী জিষ্ণু দেববর্মা তীব্র নিন্দা জানিয়েছেন। প্রাক্তন মন্ত্রীর নেতৃত্বে ওই ঘটনা সংগঠিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। শান্তি বিনষ্টের চেষ্টা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার ওই ঘটনার নিন্দা জানিয়ে বিজেপির সমালোচনায় মুখর হয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top