ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। প্রথম ডিভিশন লিগে সাফল্য পেতে জোর প্রস্তুতি চলছে সদ্য শিল্ড জয়ী এগিয়ে চলো সঙ্ঘের। ৪ ডিসেম্বর লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন মোস্তাফা-রা। প্রতিপক্ষ ফরোয়ার্ড ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিযামে হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে শক্তি বাড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত দেবাশিষ রাই যোগ দেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যতটুকু খবর, লিগের মাঝপথে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা দেবাশিষের। তবে এগিয়ে চলোর দল গঠনের মূল কারিগর দীপক বনিক আপ্রাণ চেষ্টা করছেন দেবাশিষকে আনার। দীপকের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘবছর পর এবার সেরা দল গড়লো মেলারমাঠের ওই ক্লাবটি। ফলস্বরূপ এবার ক্লাব কর্তারা স্বপ্ন দেখতে শুরু করেছে দ্বিমুকুট জয়ের। আর যে শক্তিশালী দল গড়লো এবার এগিয়ে চলো দ্বিমুকুট জয় না করার কোনও অবকাশ নেই। দরকার শুধু মোস্তাফাকে ফিট করে তোলার। তবে দীপক আত্মবিশ্বাসী দ্বিমুকুট জয় করা নিয়ে। তা মাথায় রেখেই কোচ সুজিৎ হালদারের সঙ্গে কথা বলে চলছেন। এবং ফাঁক ফোকড় গুলো ভরাটের চিন্তা করছেন। দীপকের ওই প্রচেষ্টায় খুশি ক্লাব কর্তারাও।

পাখির চোখ দ্বি-মুকুট, এগিয়ে চলো’র প্রস্তুতিও জোরকদমে
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















