News Flash

  • Home
  • খেলা
  • পাখির চোখ দ্বি-মুকুট, এগিয়ে চলো’র প্রস্তুতিও জোরকদমে
Image

পাখির চোখ দ্বি-মুকুট, এগিয়ে চলো’র প্রস্তুতিও জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। প্রথম ডিভিশন লিগে সাফল্য পেতে জোর প্রস্তুতি চলছে সদ্য শিল্ড জয়ী এগিয়ে চলো সঙ্ঘের। ৪ ডিসেম্বর লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন মোস্তাফা-‌রা। প্রতিপক্ষ ফরোয়ার্ড ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিযামে হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে শক্তি বাড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত দেবাশিষ রাই যোগ দেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যতটুকু খবর, লিগের মাঝপথে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা দেবাশিষের। তবে এগিয়ে চলোর দল গঠনের মূল কারিগর দীপক বনিক আপ্রাণ চেষ্টা করছেন দেবাশিষকে আনার। দীপকের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘবছর পর এবার সেরা দল গড়লো মেলারমাঠের ওই ক্লাবটি। ফলস্বরূপ এবার ক্লাব কর্তারা স্বপ্ন দেখতে শুরু করেছে দ্বিমুকুট জয়ের। আর যে শক্তিশালী দল গড়লো এবার এগিয়ে চলো দ্বিমুকুট জয় না করার কোনও অবকাশ নেই। দরকার শুধু মোস্তাফাকে ফিট করে তোলার। তবে দীপক আত্মবিশ্বাসী দ্বিমুকুট জয় করা নিয়ে। তা মাথায় রেখেই কোচ সুজিৎ হালদারের সঙ্গে কথা বলে চলছেন। এবং ফাঁক ফোকড় গুলো ভরাটের চিন্তা করছেন। দীপকের ওই প্রচেষ্টায় খুশি ক্লাব কর্তারাও।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top