News Flash

Image

রাজ্যেও বিশ্ব এইডস দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ বিশ্ব এইডস দিবস উপলক্ষে বুধবার আই জি এম চৌমুহনী স্থিত ত্রিপুরা স্টেট এইডস কন্েন্টাল সোসাইটির সম্মুখে  মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়৷  বিশ্ব এইডস দিবস উপলক্ষে বুধবার আই জি এম চৌমুহনী স্থিত ত্রিপুরা স্টেট এইডস কন্েন্টাল সোসাইটির সম্মুখে  মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত   হয়৷ পৃথিবীময় সমস্ত এইচআইভি আক্রান্ত মানুষদের প্রতি ভালবাসা ছড়িয়ে আগামী দিনে এইচআইভি সংক্রমণকে শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞায় এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়৷ ত্রিপুরা ষ্টেট  এইডস কনট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের  মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু , পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, ত্রিপুরা ষ্টেট এইডস কনট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ শঙ্কর দাস সহ অন্যান্যরা৷ এখনো মানুষের মধ্যে এইচ আই ভি নিয়ে ভ্রান্ত ধারনা রয়ে গেছে৷ এটা মোটেই বাঞ্ছনীয় নয় বলে জানান  স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু৷ তাদের অনুপ্রানীত করার আহ্বান জানান তিনি৷ এখনো পর্যন্ত ২ কোটি ৮০ লক্ষ রোগী এইডসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন৷ চার কোটি মানুষ এই রোগে আক্রান্ত৷ রাজ্যে এইচ আই ভি রোগীর সংখ্যা ৩৫০০ জন৷ তাদের সরকারী ভাবে ভাতা ও পরিষেবা প্রদান করা হচ্ছে৷

Releated Posts

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top