News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর ছিল আইনের শৃঙ্খলে, বাঁধন ভেঙেছেন প্রধানমন্ত্রী : অশ্বিনী বৈষ্ণব
Image

ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর ছিল আইনের শৃঙ্খলে, বাঁধন ভেঙেছেন প্রধানমন্ত্রী : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর ছিল আইনের শৃঙ্খলে, একের পর এক বাঁধন ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অস্বীনি বৈষ্ণব। বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বিগত ৮ বছরে ১৫০০টিরও বেশি আইন বাতিল করা হয়েছে, ৬০,০০০টির মধ্যে ২০,০০০টি সম্মতি বাতিল করা হয়েছে এবং আরও সরলীকরণ করা হচ্ছে। ফলস্বরূপ, প্রধান সূর্যোদয় শিল্প হিসাবে আবির্ভুত হচ্ছে উৎপাদন।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, বিগত ৮ বছরের যাত্রায় স্টার্ট-আপ ইকোসিস্টেমের সত্যিকারের পরিপক্কতা দেখা গিয়েছে। ভোক্তা-ভিত্তিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে, স্টার্ট-আপগুলির মধ্যে প্রযুক্তির বিকাশের একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে। প্রযুক্তির ভোক্তা হওয়া থেকে আমরা প্রযুক্তি জেনারেটর হয়ে উঠছি। রেলমন্ত্রী বলেছেন, বিশ্বমানের ট্রেন মানে আপনাকে জাপান, জার্মানি এবং ফ্রান্সে যেতে হবে। প্রধানমন্ত্রী খুব স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে ভারতীয় মস্তিষ্ক বিশ্বমানের ট্রেন ডিজাইন করবে এবং ভারতীয় হাত সেগুলি তৈরি করবে – তাই বন্দে ভারত তৈরি হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, আমরা যদি ডিজিটাল অর্থনীতির ৩টি বড় স্তম্ভের দিকে তাকাই – ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, আইটি এবং আইটি পরিষেবা এবং স্টার্টআপ, ইতিমধ্যেই প্রায় ৮৮-৯০ লক্ষ চাকরি তৈরি হয়েছে। সরকারের লক্ষ্য রয়েছে যে আগামী দুই বছরে এটি সহজেই ১ কোটি কর্মসংস্থান অতিক্রম করবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top