News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী বছরের মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়া-ভিস্তারার সংযুক্তিকরণ, ঘোষণা টাটাদের
Image

আগামী বছরের মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়া-ভিস্তারার সংযুক্তিকরণ, ঘোষণা টাটাদের

মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.) : টাটাদের দুটি বিমানসংস্থা ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার সংযুক্তিকরণ করা হচ্ছে ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে টাটা গ্রুপ৷ এর ফলে এয়ার ইন্ডিয়ার সম্মিলিত বিমানের সংখ্যা হবে ২১৮টি ৷ এয়ার ইন্ডিয়া দেশের বৃহত্তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমানসংস্থায় পরিণত হবে।

প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ভিস্তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত হবে। সংযুক্তিকরণে লেনদেনের অংশ হিসাবে এসআইএ এয়ার ইন্ডিয়াতে ২,০৫৯ কোটি টাকা বিনিয়োগ করবে। সংযুক্তির পর এসআইএ এয়ার ইন্ডিয়াতে ২৫.১শতাংশ শেয়ারহোল্ডিং নিজেদের দখলে রাখবে। লেনদেনটি ২০২৪ সালের মার্চের মধ্যে সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে।

টাটা সন্সের সম্পূর্ণ মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া৷ টাটা সন্স, তার সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান টেলেস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে চলতি বছরের ২৭ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার কিনে নেয়। টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড -র ৫১:৪৯ যৌথ উদ্যোগের মালিকানাধীন ভিস্তারা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপে আন্তর্জাতিক উড়ান পরিষেবা দেয় ৷

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ বলেন, “এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের বিমান সংস্থা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এই সফরে ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার সংযুক্তিকরণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রত্যেক গ্রাহকের জন্য সবসময় দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এয়ার ইন্ডিয়াকে পরিবর্তিত করছি ।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top