ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। প্রস্তুত ত্রিপুরা দল। পাশাপাশি প্রস্তুত প্রতিপক্ষ মহারাষ্ট্রও। খেলা বিজয় মার্চেন্ট ট্রফির তিন দিবসীয় ম্যাচ। গুজরাটের সুরাটে ৬ দলীয় গ্রুপের খেলা। ত্রিপুরার প্রথম ম্যাচ মহারাষ্ট্রের বিরুদ্ধে। বেশ ক’দিন আগে ত্রিপুরার খেলোয়াড়রা সেখানে পৌঁছে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের এডাপ্ট করে নেওয়ার চেষ্টা হয়েছে। এক দিবসীয় ম্যাচের পাশাপাশি তিন অথবা চার দিবসীয় ম্যাচে খেলার পার্থক্যটুকু উপলব্ধি করা জরুরি প্রয়োজন। কম বয়স থেকে এ ধরনের ৩-৪ দিবসীয় ম্যাচে দিনভর উইকেট আকড়ে টিকে থাকার খেলায় সাবলীল হতে পারলেই ম্যাচে সাফল্য আসবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৬ থেকে ৮ ডিসেম্বর আসামের বিরুদ্ধে এবং ১১ থেকে ১৩ ডিসেম্বর সিকিমের বিরুদ্ধে। প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্য দল হলো :দীপঙ্কর ভাটনাগর (অধিনায়ক), দেবাংশু দত্ত (সহ অধিনায়ক), জয়জিৎ সাহা, বিশাল শীল, আয়ুষ অনিল দেবনাথ, সৌরদ্বীপ দেববর্মা, শুভজিৎ দাস, সোমরাজ দে, সঞ্জয় নম:, দ্বীপ দেব, রাকেশ রুদ্র পাল, সৌরভ সরকার, রিয়াদ হুসেন, শারিফ উদ্দিন, রুদ্র সেনগুপ্ত, পিনাক দেব, অভিক পাল, আকাশ নাথ, সাগর সূত্রধর এবং আকাশ রায়। কোচ: সুজিত রায়, রাশুদেব দত্ত, ম্যানেজার জয়দেব সাহা, ফিজিও সোহাগ চন্দ্র সাহা এবং ট্রেণার: অজিতাভ নাথ।

সুরাটে বৃহস্পতিবার থেকে বিজয় মার্চেন্ট ট্রফি ত্রিপুরা-মহারাষ্ট্র ৩ দিনের ম্যাচ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















