News Flash

  • Home
  • দেশ
  • সুন্দরবনের পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করবেন কেন্দ্রের সঙ্গে
Image

সুন্দরবনের পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করবেন কেন্দ্রের সঙ্গে

উত্তর ২৪ পরগনা, ২৯ নভেম্বর (হি. স.) : সুন্দরবনের সমস্যার সমাধানের জন্য চূড়ান্ত পরিকল্পনা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিঙ্গলগঞ্জের সভা থেকে তিনি বলেন, বিষয়টি নিজে কেন্দ্রের কাছে তুলে ধরবেন।

প্রাকৃতিক দুর্যোগ বারবার থাবা বসিয়েছে সুন্দরবনে। সেই ধাক্কা প্রতিবারই সামলেছে সুন্দরবন। তবে সামান্য বৃষ্টি বা বন্যাতে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় সুন্দরবনবাসীকে। সেই সমস্যার সমাধানের জন্য চাই চূড়ান্ত পরিকল্পনা। স্থানীয়দের দাবিও তাই।

প্রসঙ্গত, চূড়ান্ত পরিকল্পনা হয় কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, চূড়ান্ত পরিকল্পনার কথা তিনি কেন্দ্রকে জানাবেন। সেই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, বাঁধ-পরিবহন ব্যবস্থা-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবে রাজ্য সরকার। সুন্দরবন জুড়ে পর্যটনকেন্দ্রের উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে বাড়তি নজর দেওয়া হবে। এদিন হিঙ্গলগঞ্জ থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলার জন্য সুন্দরবনে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ এবং বিশেষ ঘাস লাগানো হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ বনবিবির মন্দিরে পুজো দেন। এরপরে করেন বৃক্ষপুজোও। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং সাংসদ নুসরত জাহান। এই মন্দিরের সংস্কার এবং মন্দির সংলগ্ন অঞ্চলের উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top