News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একমাসে নারী সংক্রান্ত অপরাধের মামলায় গ্রেপ্তার ৩৩ জন, খুনের মামলায় ৭
Image

একমাসে নারী সংক্রান্ত অপরাধের মামলায় গ্রেপ্তার ৩৩ জন, খুনের মামলায় ৭

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ চলতি মাসে এখনো পর্যন্ত হত্যার ঘটনায় পলাতক ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মহিলা অপরাধ সংক্রান্ত ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা  হয়েছে৷ শনিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মাসিক সাফল্যের খতিয়ান তুলে ধরে একথা  জানান রাজ্য পুলিশের পি আর ও জ্যোতিষ্মান চৌধুরী৷ নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আরক্ষা প্রশাসন ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে৷ চলতি মাসে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে নেশা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৩৫৯ কেজি গাঁজা, ৪৫৪.৩ গ্রাম হেরোয়িন, ১০৬২ বোতল  কফসিরাপ, ৩৪,৬৬৫ টি  ইয়াবা ট্যাবলেট, ৪ লক্ষ ৮০ হাজার গাঁজার চারা বাজেয়াপ্ত করা হয়৷ এই অভিযানে মোট ৩৪টি  মামলা  নেওয়া হয়েছে৷ আটক করা হয়েছে ৪২ জনকে৷ শনিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মাসিক সাফল্যের খতিয়ান তুলে ধরে একথা  জানান রাজ্য পুলিশের পি আর ও জ্যোতিষ্মান চৌধুরী৷ তিনি আরও জানান চলতি মাসে এখনো পর্যন্ত  মোটর ভেহিক্যাল অ্যাক্টে ৭৫ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে৷ ১৬ টি মামলার সাজা ঘোষণা করা  হয়েছে চলতি মাসে৷ আগরতলা-সাব্রুম ১৩৫ কিলোমিটার সড়ককে হাইওয়ে পেট্রোলিং-র আওতায় আনা সম্ভব হয়েছিল৷ এখন নতুন করে আগরতলা- চুড়াইবাড়ি ২১০ কিলোমিটার সড়ককে হাইওয়ে পেট্রোলিং-র আওতায় আনা গেছে৷ গত ২৫ নভেম্বর এর সূচনা করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top