নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ চলতি মাসে এখনো পর্যন্ত হত্যার ঘটনায় পলাতক ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মহিলা অপরাধ সংক্রান্ত ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ শনিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মাসিক সাফল্যের খতিয়ান তুলে ধরে একথা জানান রাজ্য পুলিশের পি আর ও জ্যোতিষ্মান চৌধুরী৷ নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আরক্ষা প্রশাসন ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে৷ চলতি মাসে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে নেশা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৩৫৯ কেজি গাঁজা, ৪৫৪.৩ গ্রাম হেরোয়িন, ১০৬২ বোতল কফসিরাপ, ৩৪,৬৬৫ টি ইয়াবা ট্যাবলেট, ৪ লক্ষ ৮০ হাজার গাঁজার চারা বাজেয়াপ্ত করা হয়৷ এই অভিযানে মোট ৩৪টি মামলা নেওয়া হয়েছে৷ আটক করা হয়েছে ৪২ জনকে৷ শনিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মাসিক সাফল্যের খতিয়ান তুলে ধরে একথা জানান রাজ্য পুলিশের পি আর ও জ্যোতিষ্মান চৌধুরী৷ তিনি আরও জানান চলতি মাসে এখনো পর্যন্ত মোটর ভেহিক্যাল অ্যাক্টে ৭৫ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে৷ ১৬ টি মামলার সাজা ঘোষণা করা হয়েছে চলতি মাসে৷ আগরতলা-সাব্রুম ১৩৫ কিলোমিটার সড়ককে হাইওয়ে পেট্রোলিং-র আওতায় আনা সম্ভব হয়েছিল৷ এখন নতুন করে আগরতলা- চুড়াইবাড়ি ২১০ কিলোমিটার সড়ককে হাইওয়ে পেট্রোলিং-র আওতায় আনা গেছে৷ গত ২৫ নভেম্বর এর সূচনা করেন মুখ্যমন্ত্রী৷

একমাসে নারী সংক্রান্ত অপরাধের মামলায় গ্রেপ্তার ৩৩ জন, খুনের মামলায় ৭
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

















