News Flash

  • Home
  • দিনের খবর
  • চলতি মাসেই ছেড়েছিলেন বিজেপি, এবার ছেলেকে সঙ্গে নিয়ে কংগ্রেসে সামিল জয়নারায়ণ ব্যাস
Image

চলতি মাসেই ছেড়েছিলেন বিজেপি, এবার ছেলেকে সঙ্গে নিয়ে কংগ্রেসে সামিল জয়নারায়ণ ব্যাস

আহমেদাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): চলতি মাসের প্রথম দিকে বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন, এ মাসের শেষেই কংগ্রেসের হাত ধরলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী জয়নারায়ণ ব্যাস। সোমবার আহমেদাবাদে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন জয়নারায়ণ ব্যাস। এদিন ছেলে সমীর ব্যাসকে সঙ্গে নিয়েই কংগ্রেসে যোগ দিয়েছেন জয়নারায়ণ।

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে চলতি মাসের প্রথম দিকে গেরুয়া শিবিরের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন জয়নারায়ণ ব্যাস। সেই সময় থেকেই জল্পনা চলছিল যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন, সোমবার সেই জল্পনাই সত্যি হয়েছে। ছেলেকে সঙ্গে নিয়ে কংগ্রেসে সামিল হয়েছেন জয়নারায়ণ ব্যাস।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top